পাতা ঝরার দিনগুলো
পাতা ঝরার দিন গুলো দ্রুত ফুরিয়ে যাচ্ছে । ফল সিজন শ্রীঘ্রই শেষ হয়ে আসছে উইন্টার। গাছের পাতা গুলো অদ্ভুত রুপ ধারণ করে চলেছে । কখনো সবুজ , লাল , খয়েরি , হলুদ । পথে পথে যেন পাতার বিছানা পাতা । কী সুন্দর প্রকৃতির রুপ ! কী সুন্দর বিধাতার লীলা ! বৃস্টি থেমে থেমে ঝরছিল , সকাল ও সন্ধ্যার পাতা ঝরার দুটি রুপ ক্লিক করে ফেললাম ।
এ দৃশ্য অচিরেই ফুরিয়ে যাবে ! গাছে গাছে কোন পাতা থাকবে না , পত্রশূন্য গাছ আর বস্ত্রযুক্ত হবে মানুষ গুলি । ধরা যাক আমাদের জীবন যদি বৃক্ষ হয় তাহলে ফুল , ফল , পাতা থাকবেই , থাকবে গোড়াতে শক্ত মাটি । তারপর একদিন পাতা ঝরার দিন আসবেই। আমাদের সবুজ চোখ হবে গেরুয়া , হলুদ বা রক্তিম বা দৃস্টিহীন । গাছের গোড়ার মাটি সরে যাবে , ঝড় তুফানে সব লন্ড ভন্ড করে দিবে । পত্রশূন্য বৃক্ষ ভারসাম্য হারিয়ে ধপাস করে পড়ে যাবে । তখন এখানে গাছ গুলোকে বিশেষ কায়দায় গুড়িয়ে ফেলা হয় ।
জৈব সারের কাজে লাগে । আর মানব দেহ যখন প্রান হারায় ধীরে ধীরে জৈব সার হয়ে মাটিতেই মিশে যায় । এই যে পৃথিবীর এত মাটি এত পাহাড় , এত সাগর , বিশাল আকাশ সাক্ষী হয়ে থাকবে না দাড়িয়ে আজীবন । পূর্ব পুরুষদের গলিত দেহের স্তুপ হতে পাহাড় কত সভ্যতার জন্ম ।
কোথাও সবুজ , কোথাও গেরুয়া , কোথাও সাদা , কোথাওনীল , কোথাওখয়েরি আবার কোথাও হলুদ রং নিয়ে মাথা উঁচু করে আছে রংগিন পত্রযুক্ত বৃক্ষের মত । ধীরে ধীরে সব রং মুছে যাবে , আকাশ , সাগর , মাটি বা পাহাড় কিছুই থাকবে না । সময় টা কত ই দ্রুত চলে যাচ্ছে তাই না ?
সময় টা এখন হলুদ রং ধারন করেছে ! পৌঢ় সময় এখন কোনাকুনি নামার কোন পথ নেই । ঢালু পথ ই ভরসা । সব যদি হারিয়ে যায় রয়ে যাবে বিশ্বাস । একবার তাকাই স্রষ্টার অপরুপ সৃস্টির দিকে আর বলি শুকরিয়া ।
Shamsun Fouzia
New York

