উড়ে যাবে সন্ত্রাসীদের ত্রাসের ঘর
চারিদিকে উঠেছে জোরালো প্রতিবাদের ঝড়
সেই ঝড়ে উড়ে যাবে সন্ত্রাসীদের ত্রাসের ঘর।
শিশু, কিশোরী, বৃদ্ধা,নারী কেউ পায় না রেহাই
সমাজের এই অনাচারের নেই কি কারো দায়?
পেলে পুষে আশ্রয় প্রশয়ে দিচ্ছে ওদের মদদ
সময় এসেছে কঠোর হস্তে করতে ওদের বধ।
মানুষরূপী জানোয়ার তোরা,পশুও এর চেয়ে ভালো
জন্মের তোদের ঠিক নেই, জীবনটাই তো কালো।
নারী গর্ভে জন্ম নিয়ে তাকেই করিস অসম্মান
তোদের কারণে লোকলজ্জায় দিচ্ছে কতো নারী প্রাণ।
নারীরা সব জেগে উঠো,হবেই তোমাদের জাগতে
নারী শক্তির বিনাশীরূপে ওরা পাবেনা পথ পালাতে।
তাইতো সবাই প্রতিবাদে আজ হয়েছে যে সোচ্চার
প্রতিটি ঘটনার দোষীদের চাই উপযুক্ত বিচার।
হে দয়াময় দয়া করো,রক্ষা করো তাবৎ নারী কূল
ক্ষমা করে দাও,ধুয়েমুছে দাও সব পাপতাপ ও ভুল।

